মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত

উপকূলীয় বাগেরহাটে নানা সংকট নিরসনে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির নাগরিক সংলাপ

রিপোর্টার- / ৩৪৭ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানীর এলাকার ধানসিড়ি সভা কক্ষে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এবং লিডার্স (লোকাল এনভায়রনমেন্ট ডেভেল পমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চসোসাইটি)-এর সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে দিনব্যাপী নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে উপকূলীয় অঞ্চলের জলবায়ু জনিত সংকট, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, বাস্তুচ্যুতি, লবণাক্ততা, পানি সংকট, জীবিকা হুমকি এবং অবকাঠামোগত দুর্বলতা, জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ, সমুদ্রগামী জেলেদেও জীবনমান উন্নয়ন, জলাবদ্ধতা সঙ্কট নিরসন বিষয়ে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট ও কার্যকর প্রতিশ্রুতি নিশ্চিত করা। সভায় উপস্থিত সকলেই একমত পোষণ করেন।

বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মো. ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার,  ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ফারুখ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক এসএমসাদ্দাম, গণ অধিকার পরিষদের খায়রুল বাসার,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান,নার্গিস আক্তার ইভাসহ জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামসহ বাগেরহাট জেলার নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ