রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

শরণখোলায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার- / ৩৭৩ পড়া হয়েছে
সময়- সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় খালের পানিতে ডুবে লাবিব (৫) নামে এক শিশু মারা গেছে। সোমবার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলার কদমতলা গ্রামের এঘটনা ঘটে। নিহত লাবিব উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে শিশু লাবিব সবার অলক্ষ্যে উত্তর কদমতলা গ্রামের বাড়ীর সামনের খালে পড়ে পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা খালে শিশুটির  লাশ ভাসতে  দেখে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাসনুভা আলম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শেখ তাসনুভা আলম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি পানিতে ডুবে মারা গেছে। নিহত পরিবার ও আশপাশের  এলাকাবাসি মধ্যে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ