রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

বাগেরহাটে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার- / ৩৮১ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্লেস ক্লাবে সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা খান সাইদুল ইসলাম, জাবের আদনান, ইবাদাত ইসলাম, সানিসহ বিভিন্ন পর্যায়ের ছাত্র জনতা।
ইনকিলাব মঞ্চ এর সাথে একত্বতা করে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন ২৪-এর আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তিনি একটি ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তিনি শত্রুদের সাথেও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়তো। তার লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে দালালি, চাটুকারিতা ও অনৈতিক কর্মকাণ্ডের কোনো ঠাঁই থাকবে না। এসব কারনে তাকে হত্যা করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকার হত্যাকারীর বিচার না করে তামাশা দেখছেন। তাদের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ২৪-এর আন্দোলন আমরা করেছি, আমরা রক্ত দিয়েছি। আজ যারা ক্ষমতার আসনে বসে আছেন, সেখানে বসানোর শক্তি ছাত্র ভাইদের ছিল। প্রয়োজনে নতুন উপদেষ্টা পরিষদ বসানোর সক্ষমতাও আন্দোলনকারীদের আছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসীরা খুন করে ভারতে আশ্রয় নিচ্ছে। ভারত সন্ত্রাসীদের জন্য সেফ হাউজ হয়েছে। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারী ভারতে পালিয়ে রয়েছে। আমরা চাই তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ