বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

রিপোর্টার- / ১ পড়া হয়েছে
সময়- বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল তিন দিন বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন সংস্কারের জন্য আগামীকাল শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (১ জুলাই) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মোড়লগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পল্টন, বেইলী পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল যার কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কার শেষে রবিবার সকাল ছয়টায় আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে মোড়লগঞ্জের পানগুছি নদীর ফেরি পারাপারে প্রতিদিন দুরপাল্লার ৬০ টি বাসসহ সহাস্রাধিক যানবাহন চলাচল করে। বন্ধ থাকাকালিন তিন দিনে ভোগান্তিতে পড়বে মোরেলগঞ্জ ও শরনখোলা উপজেলার হাজারো মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ