বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের  ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী

বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

রিপোর্টার- / ২৯৯ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোংলা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামের এক তরুণীর  মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে খুলনা-মোংলা রেললাইনের দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।

নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।স্থানীয় বাসিন্দা ও ট্রেন চালকের বরাদ দিয়ে মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এস এম মনির আহমেদ বলেন, মারা যাওয়া তরুণী দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেয়। মুহুর্তের মধ্যেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্চে তিনি আত্মহত্যা করার জন্য ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ