বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান 

চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি

রিপোর্টার- / ৩৬২ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি— সাড়ে ছয় মাসে মোংলা বন্দর দিয়ে মোট ৭০ লাখ ৫০ হাজার মেট্রিক টন পণ্য আমদানি ও রফতানি হয়েছে। বন্দরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণ কার্যক্রমের ফলে পণ্য হ্যান্ডলিংয়ে রেকর্ড অগ্রগতি এসেছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দরকে একটি রিজিওনাল পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবে অবকাঠামোগত উন্নয়ন, যন্ত্রপাতি আধুনিকায়ন এবং অপারেশনাল সক্ষমতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাই থেকে এ পর্যন্ত বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন, রিকন্ডিশন গাড়ি আমদানি, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট ৪৭০টি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। এর মধ্যে ১৬টি গাড়িবাহী জাহাজ থেকে ৫ হাজার ৭৩৯টি রিকন্ডিশন গাড়ি খালাস করা হয়েছে। পাশাপাশি ৩০টি কন্টেইনার জাহাজের মাধ্যমে ১৯ হাজার ৮৬৯ টিইউজ (TEUs) কন্টেইনারে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সময়ের সঙ্গে সঙ্গে পণ্য হ্যান্ডলিং সক্ষমতা কয়েকগুণ বেড়ে যাওয়ায় নিয়মিতভাবে আমদানি-রফতানি কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে এবং জাহাজের সংখ্যাও বাড়ছে। বর্তমানে বাস্তবায়নাধীন ও পরিকল্পিত প্রকল্পগুলো সম্পন্ন হলে আগামী দিনে বছরে দেড় থেকে দুই কোটি মেট্রিক টন পণ্য খালাসের লক্ষ্য নিয়ে কাজ করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের অবদান আরও জোরদার হবে এবং আঞ্চলিক বাণিজ্যে বন্দরের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ