রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ

রিপোর্টার- / ২৫৩ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ উঠেছে আজিজুল শেখ নামের এক দখলবাজের বিরুদ্ধে। এঘটনায় মোল্লাহাট থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি জমির লীজ গ্রহীতা বাশার শেখ। কৃষিজমি ও ঘের ফেরত পেতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগে জানা যায় মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামের এম. ডি. আলী আহম্মেদের কাছ থেকে ৩ বিঘা জমি  ও পাশর্বতী  শাহজাহান শেখ এর নিকট থেকে ২ বিঘাসহ মোট ৫ বিঘা জমি বাশার শেখ ৩ বছরের জন্য চিংড়ি চাষ ও কৃষি জমি ব্যবহারের জন্য লীজ নেয়।  চলতি বছরের জানুয়ারি থেকে আগামী ২০২৮ সালের  ডিসেম্বর পর্যন্ত তিন বছরের চুক্তি করে নেয়া হয়। চুক্তির পর ওই জমিতে চাষাবাদ করতে গেলে আজিজুল শেখ বাঁধা দেয়। এরপর থেকে কয়েক দফায় এ নিয়ে শালিস বৈঠক হলেও কোনো প্রতিকার মেলেনি। এক পর্যায়ে মোল্লাহাট থানায় জমির দখল বুঝে পেতে অভিযোগ দায়ের করা হয়। তারপরও বিভিন্ন অজুহাত দিয়ে ওই জমিতে বীজতলা তৈরি করছে। লীজকৃত জমি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে জমির মালিক আলী আহম্মেদ জানান, আজিজুল আমার কাছ থেকে মৌখিকভাবে তিন বিঘা জমি এক বছরের জন্য লীজ নয়। কিন্তু টাকা নিয়ে তালবাহানা করতে থাকায় এবার আজিজুলকে জমি লিজ  না দিয়ে বাশার শেখকে লিখিত আকারে চুক্তির মাধ্যমে ৩ বছরের জন্য লীজ দেই। কিন্তু একটি কুচক্রী মহলের সহায়তায় আজিজুল শেখ  ওই জমি ছেড়ে না দিয়ে দখল করে বীজ বপন করছে। আমি ওই জমি প্রকৃত লীজ দাতাকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে অভিযুক্ত আজিজুল শেখ বলেন, মৌখিক ভাবে লীজ নেই, ওই জমিতে আমার মাছ এবং ধান রয়েছে, নিয়ম অনুযায়ী চৈত্র মাসের শেষে আমি জমি ছেড়ে দেব।

মোল্লাহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, জমি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত সংঘর্ষ এড়াতে দুই পক্ষকে আপাতত জমিতে না যাওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ