বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের  ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী

বাগেরহাটে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫ 

রিপোর্টার- / ২৫৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় চিতলমারী থানার সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় মানববন্ধনে অংশগ্রহণকারী অন্তত ৫ জন আহত হয়েছেন।  আহতরা হলেন, শীতল মন্ডল (৬২), সুরেন মজুমদার (৬৫), হাসিবুল বিশ্বাস (৫০), জানজার শেখ (৪৫) ও অজ্ঞাত এক নারী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা সটকে পড়ে।

পরে দুপুর ১২ টার দিকে দুই কিলোমিটার দূরে পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুনরায় জড়ো হয়ে আবারও মানববন্ধন পালন স্থানীয়রা।

মানববন্ধন বক্তারা বলেন, ‘মমিনুল হক টুলু বিশ্বাস বিএনপির নিবেদিত প্রাণ। সে ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৬ বছরে সে অসংখ্য মামলা, হামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তাঁর স্ত্রী ও শিশু সন্তানরাও রেহাই পাননি। আজ দলের সুদিনের সময় কেন তাকে বহিস্কার করা হলো তা আমরা জানি না। বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের কাছের আমাদের আবেদন মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা। একই সাথে তদন্তপূর্বক মানববন্ধনে হামলাকারীদের বিচার দাবি করেন তারা।

মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমাকে কেন বহিস্কার করা হল তা জানিনা। ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সাথে নির্বাচনী প্রচারনা চলাকালে খবর পাই আমার বহিস্কারাদেশ। তবে কেন কি কারনে তা আমি জানি না। এটি একটি কুচক্রিমহল সড়যন্ত্রের অংশ। এখবরে আমাকে ভালো বাসে এমন শত শত নেতাকর্মী বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে আসা নিরিহ নেতাকর্মীদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আমার নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার বহিস্কারাদেশ প্রত্যাহার ও হামলাকারীদের বিচার দাবি করেন জানাই।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বিএনপি কপিল কৃষ্ণ মন্ডল, দলীয় স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম ৮ জন প্রার্থী নির্বাচন রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস ২৬ জানুয়ারি দল তাকে বহিস্কার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ