মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব–সোমনাথ দে

রিপোর্টার- / ১৯৩ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুলসুম আকতার পুতুল, শরণখোলা. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ–শরণখোলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে ৪ নম্বর সাউথখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সোমনাথ দে। তিনি বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবার জনগণ ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”

প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। তিনি বলেন, “শরণখোলা–মোড়েলগঞ্জের মানুষ বিএনপির সঙ্গে আছে, ছিল এবং থাকবে। ইনশাআল্লাহ এই আসন ধানের শীষের ঘরেই যাবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সব ভয়ভীতি উপেক্ষা করে মাঠে থাকতে হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটের বার্তা পৌঁছাতে হবে।”

জনসভার প্রধান বক্তা ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণের শক্তিতেই এই অবস্থা বদলাতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা। সঞ্চালনায় ছিলেন শরণখোলা উপজেলা যুবদলের সদস্য সচিব আল আমিন খান। এছাড়া বক্তব্য দেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে এই আসনে পরিবর্তনের হাওয়া বইবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ