বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে  বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত-১৫, দেশীয় অস্ত্রসহ যুবক আটক বাগেরহাটে উদ্ধার করা শক্তিশালী ৬টি ককটেল নিষ্ক্রিয়, নিরাপত্তা জোরদার বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালক নিহত, আহত ৪ বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে  আগুনে পুড়ে গেছে ১৩ টি দোকান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না-জামায়াত প্রার্থী রাহাদ জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল-জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে বা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে–এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাগেরহাটে হাতপাখা প্রতিকের মিছিল ও সমাবেশ সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

বাগেরহাটে উদ্ধার করা শক্তিশালী ৬টি ককটেল নিষ্ক্রিয়, নিরাপত্তা জোরদার

রিপোর্টার- / ১৯ পড়া হয়েছে
সময়- বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৬টি হাতবোমা (ককটেল) নিস্ক্রিয় করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি)বেলা ১২টায় র‍্যাবের বোমা ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলের অদূরে বালুর মাঠে হাতবোমা গুলো নিষ্ক্রিয় করে। এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)দিবাগত রাত ৩টার দিকে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে ককটেল উদ্ধার করা হয়।

বোমা ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল বা বোমা সদৃশ বস্তু ব্যবহারের পরিকল্পনায় গোপনে মজুত করে রাখে। বোমা বা ককটেলগুলো খুবই শক্তিশালী ছিল।

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে জানান এই কর্মকর্তা।

ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন আরও বলেন, নির্বাচন উপলক্ষে র‌্যাবের ৬টি বোমা ডিসপোজাল টিম সারা দেশে কাজ করছে। যেসব জায়গায় বোমা সাদৃশ্য বস্তু বা বোমা পাওয়া যাচ্ছে সেখানে দ্রুত পৌছে সেসব নিস্ক্রিয় করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই চেষ্টা অব্যাহত থাকবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, ককটেল বা বোমা সাদৃশ্যবস্তু গুলো সম্পূর্ণরুপে নিস্ক্রিয় করা হয়েছে। নির্বাচন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ