শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

রামপালের কুমলাই জমির বিরোধে কিশোরীসহ ৩ জন আহত

রিপোর্টার- / ৬২ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  রামপালের কুমলাই গ্রামে জমিতে ঘের ঘেরাকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্রীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুমলাই গ্রামের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামে দীর্ঘ দিন ধরে আবুল কালাম, আ. রহমান জমি ভোগ দখল করে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে ওই জমিতে ভেড়িবাঁধ দিতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। স্থানীয় বিএনপির সভাপতি মাহাফুজুর রহমান বিষয়টি মিমাংশার কথা বললে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বহিরাগত আওয়ামী দলীয় সন্ত্রাসী আলমগির শেখ, জাহাঙ্গীর শেখ, শাহীন শেখ, তসির শেখ, মাসুদ শেখ, মুহিদ শেখ, মাসুম শেখ, মাসুদ শেখ, লিটন শেখ ও সুমাইয়াসহ ৮/১০ জন বাড়িতে প্রবেশ করে দা, রড ও লাঠি নিয়ে হামলা করে। এসময় বাধা দিলে রবিউল শেখ (৩০), বোরহান ফকির (৫০) ও ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া মারিয়া রক্তাক্ত জখম হয়। আহাতদের মধ্যে রবিউল ও বোরহানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় প্রতিপক্ষরা বাড়ি ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে কথা হলে তিনি মারপিটের ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের লোকজন আহত হয়েছে, তবে এখনো কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ