বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের  ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার 

বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার- / ৭ পড়া হয়েছে
সময়- বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. শিক্ষার্থীদের মতামত উপেক্ষা ও একনায়কতন্ত্রের অভিযোগে বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।   বুধবার(২০মে)সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে হল ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থীর খবর নাই, ফলের বাগান দেখতে যাই। একনায়কতন্ত্র চলবে না, ছাত্রসমাজ মানবে না।  বহিরাগতমুক্ত নিরাপদ হল চাই এমন স্লোগান দেন শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলী দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। কোনো শিক্ষার্থী ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে তাদের শোকজ, ভয়ভীতি ও মানসিক চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী নাইম শেখ, জিএম ফায়েজ, পারভেজ হোসাইন, মিহির সাহা, মিরাজুল ও সাকিবসহ আরও অনেকে।

শিক্ষার্থীরা জানান, আবাসিক হলের ছাদ চুইয়ে পানি পড়ে, ডাইনিংয়ের খাবারের মান নিম্নমানের এবং বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও দাবি করেন তারা।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কলেজ প্রশাসনের অধিকাংশ মনোযোগ বাহ্যিক সৌন্দর্য ও ফল-ফলাদির বাগান পরিচর্যায় ব্যয় হচ্ছে, অথচ শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে।  মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে তারা কলেজ বর্জনসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং প্রিন্সিপালের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।  এ বিষয়ে কলেজের প্রিন্সিপালের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলী বলেন, একটি কুচক্রিমহল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করতে সাধারন শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে এধরনের অপপ্রচার চালাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ