শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে প্রতিপক্ষের আগুন দেওয়ার অভিযোগ

রিপোর্টার- / ১২১ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে প্রতিপক্ষের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দক্ষিণ তাফালবাড়ি এলাকায় মনির হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায়

ক্ষতিগ্রস্ত মনির হোসেন বলেন, গভীর রাতে একদল দুর্বৃত্তরা আমার বসতবাড়ি আগুন দেয়। ঘরে এসময় আমার বৃদ্ধা মা ও বোন ছিল। জমি নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষরা আমার বাড়িতে আগুন দেয়। অল্পের জন্য আমার মা ও বোন জীবন রক্ষা পেয়েছে। আমি এর ন্যায় বিচার চাই। আমি শাহিন তালুকদারের কাছ থেকে ৩২ শতক জমি ক্রয় করি কিন্তু তারা আমাকে ২০ শতক জমি দেয়। জমি নিয়ে বিরত থাকায় তারা আমাদের প্রাণে মারতে চেয়েছিল। আমি আমার ক্রয়কৃত জমি ফেরত চাই।

তবে শাহিন তালুকদার বলেন, আগুন দেওয়ার বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের হয়রানী করার জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সামিনুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরা আগুন দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ