নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বাঘ সংরক্ষন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিনব্যাপি সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়াও সেমিনারে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বাঘ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ সংরক্ষণ এবং মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা সমাজের সর্বস্তরে বাঘ সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা। সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।