বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার- / ১৩৯ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || বাগেরহাটের রামপালে হৃদরোগ, স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করণের লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা এবং একটি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ ও সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান প্রশিক্ষক প্রদান করেন। এছাড়াও বক্তব্য দেন, লজিস্টিক অফিসার মো. রাশেদুজ্জামান, ফিল্ড অফিসার মো. আতাউর রহমান, উপজেলা সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কর্মশালায় অংশগ্রহণ করেন ২৬ টি  কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপ প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই দিনে অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, এসএসএন, স্যাকমো, স্টোরকিপার, পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় হাইপারটেনশন নিবন্ধন ও স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল, জীবনধারা পরিবর্তন কাউন্সেলিং এবং মিসড ভিজিট হার হ্রাসের মতো বিষয়গুলো আলোচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ