বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক  সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান অস্ত্রসহ আটক মোংলায় ব্যবসায়ীকে উচ্ছেদ করে জমি দখলের অপচেষ্টা, নেপথ্যে প্রভাবশালী মহল

বাগেরহাটে এসএমসির দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

রিপোর্টার- / ৩১৭ পড়া হয়েছে
সময়- বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) দেশব্যাপী দুই দিনব্যাপী ‘কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে  লখপুর বাজারের জমজম মেডিকেল হলে এই কর্মসূচির উদ্বোধন করেন এসএমসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন এসএমসি’র বোর্ড পরিচালক ও সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ উদ্দিন নাসির।

উদ্বোধনীতে অতিথিরা ফার্মেসিতে আগত নারী-শিশুদের হাতে কৃমিনাশক ভারমিসিড ট্যাবলেট তুলে দেন। অনুষ্ঠানে এসএমসির প্রধান কার্যালয় ও আঞ্চলিক দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফারুক আহমেদ বলেন, শুধু সরকারের একার পক্ষে কৃমি প্রতিরোধ সম্ভব নয়। এজন্য শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। এসএমসি মা ও শিশুস্বাস্থ্য এবং পুষ্টি সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করছে, ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।

ব্যবস্থাপনা পরিচালক তছলিম উদ্দিন খান বলেন, কৃমির সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী নারী। তাদের পুষ্টি ঘাটতি ও রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ে, যা মাতৃ ও শিশু মৃত্যুহার বৃদ্ধিতে প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে এখনও ১৫০ কোটির বেশি মানুষ কৃমিতে আক্রান্ত।এসএমসি’র হেলথ নেটওয়ার্কের আওতায় দেশের প্রায় ১৮ হাজার সেবাদানকারী কাজ করছেন। তারা ভারমিসিডসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও পুষ্টি সামগ্রী পৌঁছে দিচ্ছেন মা-শিশু এবং কিশোর-কিশোরীদের কাছে। এছাড়া ১৩৭টি উপজেলায় চার হাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তার মাধ্যমে উঠান বৈঠক ও বিদ্যালয় স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ