নিজস্ব প্রতিবেদক. সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বাদ আসর বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাটে ১ আসনের সাবেক সংসদ সদস্য এসএম মুজিবুর রহমান, জেলা বিএনপির ও সাবেক সভাপতি এম এ সালাম,পরিবহন সমন্বয়ক কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মশিউর রহমান,জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সভাপিত শেখ শাহেদ আলী রবি, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত সহ আরো অনেকে।