সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

রিপোর্টার- / ৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা ও মসজিদ-মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এসময়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী (চঃদাঃ) মোঃ শহীদুল আলম, প্রশাসনিক অফিসার মোঃ হারুন অর রশিদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এসএম রাজসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন, ১৩ জন অস্বচ্ছল রোগীকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা এবং ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ লক্ষ টাকা প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যানে কাজ করছে। জেলা পরিষদের পক্ষ থেকে আমরা অসহায় মানুষ, অস্বচ্ছল রোগীদের সহযোগিতা করছি। যারা অর্থের অভাবে পড়াশুনা করতে পারে না, তাদেরও সহযোগিতা করা হয়। প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মানেও সহযোগিতা করা হয়। জনকল্যানে এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ