বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা গণভোটের বাস্তবায়ন দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, রাজপথে থাকার হুঁশিয়ারি বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, বাগেরহাটে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল বাগেরহাটে আধুনিক বাসস্ট্যান্ড, নিউমার্কেট ও পার্ক নির্মানে নাগরিক সংলাপ বাগেরহাট জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করে এবং নামমাত্র কাজ দেখিয়ে টাকা উত্তোলনের  অভিযোগ, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন 

কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগের মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

রিপোর্টার- / ১৮২ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহাগ মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছেন নেতাকর্মীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী বাজার থেকে মিছলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা উপজেলা মোড়ে পথসভায় মিলিত হন।

পথসভায় বক্তব্য দেন, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়তাম আলী খান, কৃষক দলের সভাপতি শহিদ শেখ, শ্রমিক দলের সাবেক সভাপতি টিপু সুলতান, বর্তমান সাধারণ সম্পাদক রাজু খান, তাঁতি দলের সভাপতি মামুন তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব পাইক, ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস, স্বাধীন মোল্লা, ইউনুস প্রমুখ।

বক্তারা বলেন, “শেখ হাসিনার গায়েবি মামলায় সোহাগ মোল্লা কারাগারে আছেন। বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের একের পর এক সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিলম্বে হলেও সোহাগ মোল্লার মুক্তি নিশ্চিত করতে হবে। যদি সোহাগ মোল্লাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতাকর্মীরা।

তারা আরও বলেন, সোহাগ মোল্লার মতো ত্যাগী ও নিঃস্বার্থ নেতাকে মিথ্যা গায়েবি মামলায় জেলে পুরে বিএনপিকে স্তব্ধ করা যাবে এটা ভুল হিসাব। শেখ হাসিনার আমলে যত আজগুবি মামলা হয়েছে সবকটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সোহাগ মোল্লার মুক্তি না দিলে দেশের প্রতিটি জনপদে আগুন জ্বলবে, রাজপথ কাঁপবে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানীতে সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। রোববার (২১ সেপ্টেম্বর) মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার সিএমএম আদালত ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ