বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

মোল্লাহাটে জামায়াতের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

রিপোর্টার- / ২৫৮ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি. আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ হাসমত আলী সরদারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির আ: সবুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ ও জয়েন্ট সেক্রেটারি আবুল হাসান।
উপজেলা যুববিভাগের সাধারণ সম্পাদক মিয়া পারভেজ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ নেতা এডভোকেট সমর পান্ডে, বরেন্দ্র নাথ দে, অসীম মন্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায়, উজ্জ্বল বিশ্বাস প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক ও সামাজিক সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ আশ্বাস দেন, দুর্গাপূজায় যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা ও সহমর্মিতা প্রদানে তারা পাশে থাকবেন। সভা শেষে উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ