বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

চিতলমারীতে পুজামন্ডপের সামনে সন্ত্রাসী হামলায় আহত ৩ পুলিশ কর্মকর্তা

রিপোর্টার- / ২৭৫ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
আলোর পথে | তথ্যই শক্তি-সততায় মুক্তি
আলোর পথে | তথ্যই শক্তি-সততায় মুক্তি

চিতলমারী প্রতিনিধি. বাগেরহাটের চিতলমারীতে দায়িত্ব পালনের সময় চিতলমারীর বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই সঞ্জয় মন্ডল, এ,এস আই আক্তার হোসেন ও এ,এসআই বশির আহম্মেদ উপর হামলা করেছে দুস্কৃতিকারীরা।
রবিবার দিনগত রাত ১২টার দিকে বড়বাড়িয়া হাড়িয়ার ঘোপ আমোদিনীর বাড়ির সামনে রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।আত ২পুলিশ কর্মকর্তা চিতলমারী হাসপাতালে ভর্তি রয়েছে।বাকি একজনকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় এ,এস আই বশির আম্মেদ বাদি হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন । মামলা নং-১১ তারিখ ২৯/০৯/২০২৫।
ঘটনার পর হামলাকারী সন্দেহে ৩ আসমীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তা সঞ্জয় মন্ডল বলেন, রবিবার সন্ধ্যায় হাড়িয়ার ঘোপ আমোদিনীর বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে সামনে রাস্তার উপর আনসার সদস্য আল-আমিনকে সন্ত্রসী হাফিজ শিকদার পিতা মৃত: ওলিয়ার শিকদার মারপিট করে। খবর পেয়ে বিষয়টি ওসি স্যারকে অবহিত করলে সেখানে ওসিস্যার নিজে উপস্থিত হয়। এসময় পুলিশ আশার খবর পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। আশেপাশের এলাকায় আসমী না থাকার বিষয়টি নিশ্চত হলে আমি সকলকে শান্ত থাকতে অনুরোধ করি। পরবর্তীতে রাত ১২টার দিকে হাড়িয়ার ঘোপ আমোদীনির বাড়ির সামনে রাস্তার উপর অবস্থান করাকালীন সময় মৃত:ওলিয়ার শিকদারের ছেলে দুস্কৃতিকারী হাফিজ সিকদার (৩৭) ইলিয়াস শিকদারের (৪২) নেতৃত্বে তার লোকজন পুনরায় ঘটনা স্থলে এসে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে।হামলায় আমিসহ আমার আরোও দুই কর্মকর্তা আহত হয়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

চিতলমারী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের উপর হামলার ঘটনায় চিতলমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।। ঘটনায় ইজহার ভুক্ত ৩ আসমাীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ