বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

শরণখোলায় পুলিশকে ধাক্কা দিয়ে পালানো আসামী ৬ঘন্টা পরে খুলনা থেকে গ্রেপ্তার

রিপোর্টার- / ৩০৬ পড়া হয়েছে
সময়- রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটের শরণখোলা থানার হাজত থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী মোঃ বাইজীদ (২০)কে আটক করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা শহরের হরিণটানা জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে এদিন সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে হাজতখানার দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় বায়জিদ।আটক মোঃ বাইজীদ শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে বাইজীদ (২০)।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বায়জিদকে মাদকসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে মামলা দিয়ে তাকে থানা হাজতে রাখা হয়।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ জানান, পলাতক আসামি বাইজীদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে। সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিকেলে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।আসামী পালানোর ঘটনায় কোনো প্রকার অবহেলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ