বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান 

মোল্লাহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার- / ৪৫৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলীর অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, গাংনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য জাকির বিশ্বাস, ৫ নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ হান্নান, ৭নং ওয়ার্ডের সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, ৯নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসি।

বক্তারা বলেন, শিকদার উজির আলী বিনা প্রতিদ্বন্দীতায় আওয়ামী লীগের মনোনয়নে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি যা ইচ্ছে তাই করেছেন। ইউনিয়নের কোন নাগরিকদের তিনি তেমন কোন সেবা প্রদান করে না। কাউ সেবা নিতে গেলে, তাকে ঘুষ দিতে হত। অনেকের কাছ থেকে ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন সেবা প্রদানের নামে বিপুল অংকের টাকা নিয়েছেন। কখনওই নিয়মিত পরিষদে আসেন না এই চেয়ারম্যান।যার কারণে জনগন সেবা বঞ্চিত হচ্ছে। যেকোন মূল্যে এই চেয়ারম্যানকে অপসারণ করে, প্রশাসক নিয়োগের দাবি জানান বক্তারা।

ইউপি সদস্য আলী আহমেদ শেখ বলেন,চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ননা করা কঠিন। এমন কোন অনিয়ম নেই যা তিনি করেননি। পরিষদের ব্যাংক হিসেবে ৬ লক্ষ টাকা ছিল, সেই টাকা তিনি তুলে আত্মসাত করেছেন। পরিষদের সদস্যদের আড়াই বছর ধরে সম্মানি দেয় না। এভাবে আসলে চলতে পারে না। ইউনিয়নের নাগরিকদের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন এই সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ