বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

শরণখোলায় বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার- / ২৭২ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. ঢাকায় বেসরকারী শিক্ষকদের সমাবেশে হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) ১১টায় উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় এলাকায় বেসরকারী স্কুল ,মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা এ কর্মসূচী পালন করেন।
গত ১২ সেপ্টেম্বর ২০% বাড়ি ভাড়া, এক হাজার ৫শত টাকা মেডিকেল ভাতা, ৭৫% উৎসব ভাতার দাবীতে ঢাকায় বেসরকারী শিক্ষকদের মহা-সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে উপজেলা সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ক্লাস বর্জন কর্মসূচী পালন করার পাশাপাশি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়ার সভাপতিত্বে ও আঃ মালেক রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাতৃভাষা কলেজের প্রভাষক ফারুক আহমেদ, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মীর আবুল কালাম, সাবেক শিক্ষক নেতা মাও: নুরুল আমিন, সহকারী শিক্ষক এটিএম কামাল হোসেন, মাও: মনিরুজ্জামান, মো. বেল্লাল হোসেন, আবিদুর রহমান ও আল-আমিন প্রমুখ।

বক্তরা বলেন, এক হাজার টাকায় বস্তিতেও ঘর ভাড়া পাওয়া যায় না। যে সকল পুলিশ শিক্ষকদের মারপিট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং অবিলম্বে বেসকারী শিক্ষকদের সকল ন্যায্য দাবী মেনে নেয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ