বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক

রিপোর্টার- / ৪০১ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দিগরাজ এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি উঠান-বৈঠকে তুলে ধরেন ৩১ দফা সমূহ। এ ৩১ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপন করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এ গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির। এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কার ভাবে তুলে ধরা হয়েছে।তিনি বলেন, মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ করতে হবে যাতে নদীর ক্ষতি না হয় সেদিকে খেয়াল করে। এছাড়া নদীর পাড়ে ভেঁড়ী বাঁধ নির্মাণ করতে হবে।

তিনি আরো বলেন, তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সাথে থাকবেন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়েই এ জনপদ গড়বে।এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মোঃ জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মোঃ মাহবুব, মোস্তাফিজুর রহমান জনি, মোঃ জিয়া, সোহেল বাবু, মোঃ গোলাম ও ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ