শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

চীনে নদী সম্মেলনে যাচ্ছেন বাগেরহাটের পরিবেশযোদ্ধা নূর আলম

রিপোর্টার- / ৩৩৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  সুন্দরবন ও পশুর নদ রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে চীন সফরে যাচ্ছেন পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। “সুন্দরবন রক্ষায় আমরা” সংগঠনের সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার হিসেবে তিনি সাত দিনের এ সফরে চীনের বিজ্ঞান সম্মেলন ও ওয়াটারকিপার এলায়েন্স আয়োজিত এশিয়ান রিজিওনাল সামিটে অংশ নেবেন।
 আজ শনিবার (২৫ অক্টোবর)  ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে  রাত ১০:১০ টায় এয়ার চায়না লিমিটেডের বিমানে করে চীনের বেইজিং উদ্দেশ্যে  দেশ ছাড়বেন। সফরকালে তিনি বেইজিং, হাংজো ও থাইজু শহরের নদী, পরিবেশ ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নদী ও পরিবেশ রক্ষায় সেমিনার, ওয়ার্কশপ, গ্রুপ ডিসকাশন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং রিভার ওয়াটার ইকোলজিক্যাল মিউজিয়াম, ওয়াটার কোম্পানি ও সায়েন্স কমিউনিকেশন প্রতিষ্ঠান পরিদর্শন।
বাংলাদেশে নদী ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চীন সরকার নূর আলম শেখকে “সায়েন্স টু ইউ” বার্ষিক আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। একই কারণে ওয়াটারকিপার এলায়েন্সও তাকে নদী বিষয়ক এশিয়ান রিজিওনাল সামিটে যোগ দিতে আমন্ত্রণ জানায়।
এ সফরে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল এবং সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম। চার সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওয়াটারকিপার এলায়েন্সের বোর্ড সদস্য ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ