বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার- / ৪৩৮ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ বছর পর আবারও উৎসবের আমেজে মুখর হলো বাগেরহাট।  সোমবার (২৭ অক্টোবর) সকালে স্বাধীনতা উদ্যানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয়  মিলনমেলায়। এদিন সকালের দিকে থেকেই জেলার নানা উপজেলা থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা।

স্বাধীনতা উদ্যান থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয় প্রেসক্লাবের সামনে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নেতা মো. আবুল হাসান, মো. সুমন পাইক, শেখ জিয়াউর রহমান জিয়া, মো. সাফুল ইসলাম, মো. ইব্রাহিম মোল্লা, মুরাদ চৌধুরী, লায়ন শেখ জিয়াউর রহমান, জাকারিয়া মিলন, মো. সোহাগ হাওলাদার, মো. রাজু মোল্লা, শেখ দেলোয়ার হোসেন, শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কোনো কার্যক্রম করতে পারিনি। নানা প্রতিকূলতা আর রাজনৈতিক পরিস্থিতির কারণে সংগঠন অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল।  আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে একত্র হয়েছেন এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আজকের এই দিনটা আমাদের জন্য আনন্দ আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন।

তিনি আরও বলেন, যুবদল সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। আমরা চাই, নতুন প্রজন্মের তরুণরা এগিয়ে আসুক, সংগঠনের পতাকা আরও উঁচু করে ধরুক। সামনে বাগেরহাট জেলা যুবদলকে আবারও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ