শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

ফকিরহাটে গাছ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিপোর্টার- / ৩৩৪ পড়া হয়েছে
সময়- বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানে একটি মেহগনি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে  পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মুজিবুর রহমান শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন , মরদেহের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনই বলা যাচ্ছে না। পরিবার  থেকে কোন লিখিত অভিযোগ করে নাই ।    ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ