শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান

কমল স্মৃতিকে হারিয়ে চ্যাম্পিয়ন রায়েরমহল লিজেন্ড

রিপোর্টার- / ৪৭১ পড়া হয়েছে
সময়- রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. শেখ মনিরুল ইসলাম স্মৃতি মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সমাপ্তি হয়েছে। গত ৭ অক্টোবর (মঙ্গলবার) রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে রায়েরমহল ইউনাইটেড ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে।

শনিবার (৮ নভেম্বর) রাত ৮ টায় শেখ মনিরুল ইসলাম স্মৃতি মিনিবার প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কমল স্মৃতিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রায়েরমহল লিজেন্ট। টুর্নামেন্টের সমাপনিতে ম্যান অব দ্যা ম্যাচ হন আরিফ ও ম্যান অব দ্যা সিরিজ হন রায়ের মহল লিজেন্ট-এর তন্ময়।

রায়েরমহল ইউনাইটেড ক্লাব-এর আহবায়ক প্রভাষক শেখ ওজিয়ার রহমান মানিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. খাঁন মোঃ মিলন মাহামুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত জাতীয় ক্রীড়াবিদ ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য এ্যাড. শেখ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ক্রীড়াবিদ খান আব্দুল মান্নান, রায়ের মহল ডিগ্রি কলেজ’র সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, রায়েরমহল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আকতারউজ্জামান মুরাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. কাজী খালিদ হাসান (জনি)।

টুর্নামেন্ট পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিলেন আহসান হাবিব বাপ্পি, কবির, ইনামুল, রিয়াদ, সাব্বির, শাওন, রিপন, দিপু, জনি, জীবন, জুয়েল, সজিব, রিদয়, আরাফাত, জাহেদুল, গুড্ডু, বাশার, রায়হান, রাজু, ফিরোজ, মফিজুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ