বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

রিপোর্টার- / ৫৬ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.বাগেরহাটে বাবার দাফন শেষে এটিএম বুথে দায়িত্ব পালন করে এইচএসসি পরীক্ষা দেওয়া অসহায় ইসমাইল ইকনকে আর্থিক সহায়তা ও বেতনসহ এক মাসের ছুটি দিয়েছে কৃষি ব্যাংক। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কৃষি ব্যাংকের বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ে ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া।

এসময়, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা জগলুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন ইকনকে এক লক্ষ টাকা এবং বেতনসহ এক মাসের ছুটি দেওয়া হয়েছে। ভবিষ্যতে ইকনের পাশে থাকার আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের।

বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া বলেন, ইকনের বাবা মারা যাওয়ায় আমরা শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। প্রথধান কার্যালয়ের নির্দেষে এবং ব্যবস্থাপনা পরিচালক মিজ্ সঞ্চিয়া বিনতে আলীর পক্ষ থেকে আমরা ইকনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও ইকনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে এদিনে দুপুরের আগমুহুর্তে অসহায় ইসমাইল ইকনকে নিজ কার্যালয়ে ডেকে নেন বাগেরহাটের প্রশাসক গোলাম মোঃ বাতেন। আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ইকনকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের মামা বাবু।

জেলা প্রশাসক ছাড়াও দেশ-বিদেশের অনেকেই ইকনের পাশে দাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রীর দপ্তর থেকে ইকনের সাথে যোগাযোগ করা হয়েছে। ইকনকে আর্থিক সহযোগিতা করেছেন। এছাড়া স্থানীয় লতিফ মাস্টার ফাউন্ডেশনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইকনের শিক্ষা অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান ইসমাইল ইকন।

তিনি বলেন, বাবা মারা যাওয়ার পরে জীবনটা আরও কঠিন হয়ে গেছে। বারা শোক, চাকুরী ও পরীক্ষা সবই এক সাথে সামলাতে হয়েছে। তবে বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশী, আত্মীয় স্বজন ও বিভিন্ন বড় বড় মানুষ আমার খোজ নিয়েছে। শিক্ষামন্ত্রীর পিএ আমাকে ফোন দিয়েছেন। আর্থিক সহযোগিতা করেছেন। জেলা প্রশাসক ডেকে তার কাছে নিয়েছেন। আমাকে আর্থিক সহযোগিতা করেছেন। লতিফ মাস্টার ফাউন্ডেশন আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ একটি মোটা অংকের টাকা দিয়েছেন। আবার এক মাসের ছুটি দিয়েছেন পূর্ণ বেতনে এজন্য আমি ব্যাংক কর্তৃপক্ষসহ সকলের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ, বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইসমাইল ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। ওই দিন বিকেলে বাবার দাফন শেষ করে, রাতেই বাগেরহাট শহরের কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন। পরের দিন সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই সহানুভূতির হাত বাড়িয়ে দেন। চলতি বছরের মে মাস থেকে ইকন কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকুরী করেন। এর আগে পড়াশুনার ব্যয় মেটাতে এলাকায় টিউশনি করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ