শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

রিপোর্টার- / ৪৪৯ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. জাপান প্রবাসী খন্দকার রবিউল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।এসময়, ডাকাতরা বাড়ির সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বেঁধে রেখে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লক্ষ টাকা লুটে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

জাপান প্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আবু জাফর জানান, ঘটনার সময় তিনি, তার স্ত্রী এবং বড় ছেলে ও তার স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন। ভোর চারটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে অস্ত্রের মুখে তার হাত, পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও জিম্মি করে এবং বেঁধে ফেলে। এরপর বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৩ লক্ষ টাকা লুট করে নেয় ডাকাতরা। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ডাকাতরা কৌশলে ছাদে উঠে, গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করেছিল বলে ধারণা করছেন তারা। বড় ছেলে ব্যবসায়ী খন্দকার মাইনুল ইসলাম জানান, তিনিও এক সময় জাপানে থাকতেন। ডাকতরা তার কক্ষও তছনছ করেছে।ডাকাতরা আমাদের নিস্ব করে দিয়েছেন। সকল মালামাল নিয়ে বের হয়ে যাওয়ার সময় আমাদের হত্যার হুমকি দিয়েছে। পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালে পরে আবারও এভাবে ডাকাতি করা হবে এবং আমাদের হত্যা করে ফেলবে।খন্দকার আবু জাফরের স্ত্রী জাহানারা বেগম জানান, ডাকাতরা তার কক্ষে ঢুকে অস্ত্র ঠেকিয়ে কম্বল দিয়ে মুখ ঢেকে রাখে। ডাকাত দলের মধ্যে ৬ জনসহ ১ জন মেয়ে ছিল।তারা বার বার বলছিল, তোদের শারীরিক কোন ক্ষতি করব না, যা আছে দিয়ে দে। তবে বেশি বাড়াবাড়ি করলে, মেরে ফেলব। আর পুলিশকে জানালে আবারও আসব।

বাগেরহাট (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।এর আগে গেল ৯ ডিসেম্বর দিন দুপুরে বাগেরহাট শহরের দশানীস্থ পুলিশ সুপারের বাংলোর বিপরীত পাশে ডয়চে ভেলের প্রবাসী সাংবাদিক আরাফাতুল ইসলামের বাড়িতে তালা ভেঙে দিনদুপুরে চুরির ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ