রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বাগেরহাটে ‘বিপ্লবোত্তর জুলাই: তারুন্যের ভাবনায় আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা

রিপোর্টার- / ৩২ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ‘বিপ্লবোত্তর জুলাই, তারুন্যের ভাবনায় আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপি ইউনাইটেড পিপলস  (আপ) বাংলাদেশের আয়োজনে ধানসিড়ি হোটেল মিলনায়তনে এই সভা হয়।

আপ বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমাদ,  এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি আমিনুল ইসলাম, বাগেরহাট জেলা জামায়েতের যুব বিভাগের প্রধান শেখ মঞ্জুরুল হক রাহাত, এনসিপির জেলা সমন্বয়ক মোর্শেদ আনোয়ার সোহেল,  জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফারহানা বিনতে জিগার ফারিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আজরিন আরবি নওরিন,  জেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা রমিজ উদ্দীন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর আমরা যে দেশ পেয়েছি, সেটিকে নতুনভাবে গড়তে তরুণদেরদায়িত্ব নিতে হবে। এজন্য যুবকদের যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ হয়ে উঠতে হবে।
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ খুবই দরকার।সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে।

দেশকে উন্নত করতে আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন। টেকসই উন্নয়ন অব্যাহত রাখতে সরকারকে এগিয়ে আসতে হবে। জুলাই-আগস্টের পর আমরা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন দেশ হবে সবধরণের বৈষম্যমুক্ত ও সুযোগের সমতার বাংলাদেশ। গণতন্ত্র রক্ষা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি গণ আলোচনা সভায় অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ