বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেড় মাসেও উদ্ধার হয়নি মোল্লাহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে চুরি করা পিকআপ বাগেরহাটে তালিকাভুক্ত সন্ত্রাসী ২৯ মামলার আসামী নাদিম সহযোগীসহ গ্রেপ্তার  খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ক্রিসেন্ট জুট মিলে পাট কল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে সমাবেশ জাতীয় যুবশক্তি খুলনা মহানগরে আত্মপ্রকাশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা বন্দরের বানিজ্যিক জাহাজ থেকে পাচার করা কয়লাসহ আটক ১২

রিপোর্টার- / ৩৫০ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি বানিজ্যিক জাহাজ থেকে পাচার করা লাইটার ভেসেল ভর্তি ১১০০ মেট্রিকটন কয়লাসহ ১২ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। ২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে নিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (২৮ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল বরিশালের কোতোয়ালি থানার চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের এক হাজার ১০০ মেট্রিক টন  চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করে কোস্ট গার্ড। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটককৃত চোরাকারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ডের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ