রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

রামপালে নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি আলোচনা সভা

রিপোর্টার- / ২৯ পড়া হয়েছে
সময়- বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি. আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রামপালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে রামপাল উপজেলা নাগরিক ফোরাম।
নাগরিক ফোরামের সভাপতি এম, এ সবুর রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান। সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. মুজাফফর হোসেন। বক্তব্য দেন নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক সুজন মজুমদার, রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক কাজী ফারজানা মুন্নি, গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সম্পাদক রিক্তা খানমসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
অনুষ্ঠানে সচেতনতামূলক পথ নাটক প্রদর্শন করা হয়। এ সময় নারীর মানবাধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, সরকারের নানা উদ্যোগ থাকলেও দেশে বাল্যবিয়ে ও পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের প্রথম সাত মাসে পারিবারিক সহিংসতায় নারী ও শিশুসহ ৩২২ জন নিহত হয়েছেন। এ সময় ১০৯ হেল্পলাইনে সহায়তা চেয়ে আসে প্রায় ৪৯ হাজার কল। বক্তারা এসব পরিস্থিতিকে নারীর মানবাধিকার ও লিঙ্গ সমতার জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেন এবং কমিউনিটি পর্যায়ে আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
১৯৮১ সালে দক্ষিণ আমেরিকার নারীদের সম্মেলনের সিদ্ধান্তে ২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হতে শুরু করে। পরে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর বিশ্বব্যাপী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ