শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পচা দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার 

রিপোর্টার- / ৩৬৯ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটের পচা দিঘী থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর)  সকালে এলাকাবাসীর খবরে ভিত্তিতে দিঘী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে।

সে পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে। বাগেরহাট পৌরসভার  ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির  মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির করা হয়।
সকালে পচা দিঘীতে মরাদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ