শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রবাসীর সহায়তায় শরণখোলার এতিমখানায় নতুন শ্রেণীকক্ষ, টিনের ছাউনিতে ফিরল স্বস্তি

রিপোর্টার- / ৪৮৩ পড়া হয়েছে
সময়- বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় প্রবাসীদের অর্থায়নে হযরত  আবদুল্লাহ হযরত ইবনে আব্বাস (রাঃ) কওমি মাদ্রাসা ও এতিমখানায় একটি নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি ) শ্রেণীকক্ষটির উদ্বোধনের পর এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।

দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এতিমখানার শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছিল না। টিনের ছাউনি না থাকায় বৃষ্টি ও রোদের সময় তাদের ভোগান্তি ছিল চরম। নতুন শ্রেণীকক্ষ ও ছাউনি পেয়ে সেই কষ্টের অবসান হয়েছে।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাদাত হোসাইন এবং সময় টেলিভিশনের সাংবাদিক আলী আকবর টুটুল। তারা শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং এতিমখানার সার্বিক অবস্থা ঘুরে দেখেন।

তিমখানার প্রধান হাফেজ মাওলানা মুক্তি শামীম হোসেন বলেন,এই এতিম শিশুরা দীর্ঘদিন খুব কষ্টে ছিল। ছাউনি না থাকায় থাকা ও পড়াশোনা দুটোই কঠিন হয়ে পড়েছিল। আমরা সহযোগিতার আবেদন জানালে প্রবাসীদের সহায়তায় শাহাদাত হোসাইন ও সাংবাদিক আলী আকবর টুটুল টিনের ব্যবস্থা করে দেন। এতেআমাদের এতিমখানার অনেক উপকার হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রবাসীদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্য বিত্তবান ও প্রবাসীরাও এভাবে এগিয়ে এলে এতিম ও অসহায় শিশুদের শিক্ষা ও জীবনমান আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ