বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

বাগেরহাটে দুই ইউনিয়নে নাগরিক ফোরাম গঠন

রিপোর্টার- / ২৬৪ পড়া হয়েছে
সময়- রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়নে দুইটি ইউনিয়ন নাগরিক ফোরাম (ইউএনসিপি) গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উদয়ন বাংলাদেশের হলরুমে আয়োজিত এই সভায় নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের কণ্ঠস্বরকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।নাগরিক প্রকল্পের এই আয়োজনটি যৌথভাবে সম্পন্ন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের উপদেষ্টা ও এ আর খান কলেজের প্রভাষক কামরুল ইসলাম।প্রকল্পটি জাতিসংঘের এসডিজি ৫ (নারী ও পুরুষের সমতা) এবং এসডিজি ১৬ (শান্তি ও ন্যায়বিচার) বাস্তবায়নে সহায়ক হবে। নাগরিকদের প্রতিনিধিত্ব ও স্বীকৃতি বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, এবং অধিকার লঙ্ঘনের প্রতিকার প্রক্রিয়ায় সম্পৃক্ততা বাড়ানোই এর মূল লক্ষ্য।প্রতিটি ওয়ার্ড থেকে একজন নারী ও একজন পুরুষকে নির্বাচিত করে ২৫ সদস্যের দুটি ইউনিয়ন লেভেল সিটিজেন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এতে তালাকপ্রাপ্ত, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, একা নারী, দলিতসহ বিভিন্ন প্রান্তিক শ্রেণির মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলমান এ প্রকল্পের সম্ভাব্য ফলাফলের মধ্যে রয়েছে—সকল স্তরে নাগরিকদের সম্পৃক্ততা ও সক্রিয়তা বৃদ্ধি, সিভিল সোসাইটির সহযোগিতা ও নেটওয়ার্ক শক্তিশালী করা, এবং সিভিল সোসাইটি সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সংলাপ ও নীতিগত আলোচনার প্রসার।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের এডভোকেসি অফিসার মেঘলা জামান, কমিটির সদস্য নওশীন আরা দিপ্নু, মনিরুজ্জামান মনির শেখ আবু হানিফ, মন্জু সোম, শিল্পী বেগম, সেলিনা বেগম ও রাজিব কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক।প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স ক্যানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ