সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্তের দাবীতে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্টের মানববন্ধন   বাগেরহাট জেলা স্যানেটারী এন্ড টাইলস্ মালিক সমিতি সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক আজাদ নির্বাচিত গ্রামে পোড়া গন্ধ : বিশ্বাস ও শেখ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ : লুটপাট ও ৪০ বসতবাড়ি অগ্নিসংযোগ বাগেরহাটে কিশোরী রিয়া মনি হত্যায় গ্রেপ্তার ৩ :  দায় স্বীকার করে এক আসামীর আদালতে জবানবন্দী বাগেরহাটে গুলি করে যুবককে হত্যার ঘটনায় মামলা, নিজ বাড়িতে দাফন সম্পন্ন বাগেরহাটে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা স্বাধীনতা দিবসে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক 

রিপোর্টার- / ৬৯ পড়া হয়েছে
সময়- শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের এর সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  আটককৃতরা হলেন, মোঃ আছাদ ফকির (৩৯), জাহিদ ফকির (৪৪) বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদ ফকিকের ছেলে ও জুবায়ের হোসেন (১৮) একই গ্রামের মফিজ শেখের ছেলে।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, বাগেরহাট দশানী ট্রাফিক মোড় সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী এসপি গ্রীনলাইন পরিবহন থেকে ১০ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে  উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেন।  নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ