শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত রামপাল বিদ্যুৎকেন্দ্রে নতুন রেকর্ড ১৩২১ মেগাওয়াট উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে বাগেরহাটে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ, অবরুদ্ধ ইউপি প্রশাসক বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ভিডিও নজরে আসতেই দুলিপা পারভীন ও হোসাইনের চিকিৎসার দায়িত্ব নেন ডা. জুবাইদা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮ দিন বন্ধ থাকার পর দ্বিতীয় ইউনিট চালু ​মোড়েলগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক  ​ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রান-প্রকৃতি, কমেছে অপরাধ রামপালে রামপালে বাঁধ ভেঙ্গে দুইশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, টেকসই বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রামপালে তারেক রহমানের জন্মদিনে বিএনপি নেতা ফরিদুল ইসলামের ক্রীড়া সামগ্রী বিতরণ

রিপোর্টার- / ৬৭৭ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি. বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাট বিএনপি কার্যালয়ে এ সব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।ক্রীড়া সামগ্রী বিতরণ কালে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আবহমান বাংলার চির ঐতিহ্য ফুটবল, হা-ডু-ডু, কাবাডিসহ মেয়েদের বৌ-চি, কানা মাছি প্রভৃতি খেলার মত জনপ্রিয় সব খেলা হারিয়ে যেতে বসেছে। এখন শিশুরা মরণঘাতি মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকদের সচেতন হতে হবে। যাতে করে কোন শিশু মোবাইল আসক্ত না হয়। তাদের খেলাধুলায় উৎসাহীত করতে হবে বলে মত দেন এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ