শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর

রিপোর্টার- / ২৪২ পড়া হয়েছে
সময়- রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মোংলা প্রতিনিধি . বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবারকে নির্মাণ করে দেয়া হয়েছে নতুন একটি ঘর। বাগেরহাটের রামপালের ভাগা এলাকার দীপালি রানী শীলকে নতুন এ ঘরটি নির্মাণ করে দিয়েছে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার দুপুরে ওই অসহায় পরিবারকে সাথে নিয়ে নতুন এ ঘরের ফিতা কাটেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে দীপালি পরিবার।
দীপালি রানী শীল ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে আসছে। তিনি স্বামী পরিত্যাক্তা। তার দুইটি মেয়েই বাকপ্রতিবন্ধী। থাকতেন জরাজীর্ণ একটি ঘরে। যেখানে রোদ, বৃষ্টি ও শীতে কষ্ট পেতেন তিনি। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপালি। তিনি বলেন, লায়ন ফরিদ আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে, আমি তারজন্য আর্শীবাদ করি, সে যেন ভাল থাকে, তার যেন মঙ্গল হয়। সে যেন আমার মত অসহায় মানুষের পাশে আরো বেশি বেশি দাড়াতে পারে।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীপালি ভিক্ষা করে, তার দুইটি মেয়েই বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিন তারা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। বিষয়টি আমি জানার পর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তাদেরকে নতুন একটি ঘর করে দিয়েছি। ঘরটি মুলত তারেক রহমানের পক্ষ থেকে এ অসহায় পরিবারটিকে উপহার দেয়া হয়েছে। কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারাদেশ জুড়ে যারা গৃহহীন রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের নির্দেশনা দিচ্ছে সারা জনপদে এগুলো দেখার জন্য। আমরা তার পক্ষ থেকে প্রত্যকে যার যার এলাকায় চেষ্টা করছি যারা গৃহহীন তাদের পাশে দাড়াতে। আমরা যারা সমাজে ভাল অবস্থানে আছি তাদের এমন ছোট ছোট কাজগুলো করা উচিৎ। কারণ সবাইকে নিয়ে ভাল থাকতে হবে, একা ভাল থাকা যায়না। তাই প্রত্যেকেরই তার প্রতিবেশীর পাশে থাকা উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ