শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী

নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব. রামপালে লায়ন ফরিদ 

রিপোর্টার- / ২৭৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে রামপালে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (১৭ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা–রামপাল–ফকিরহাট সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি উপস্থিত নারী–পুরুষের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং প্রতিটি দফা বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি–পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীদের শিক্ষা–স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। ডক্টর ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে। পরিবেশ রক্ষায় এটি বিএনপির অঙ্গীকার। তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন।
তিনি উপস্থিত নারীদেন প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের দল। আপনারা বিএনপির সঙ্গে থাকুন। বিএনপি আপনাদের সঙ্গে নিয়েই সুখি-সমৃদ্ধি জনপদ গড়ে তুলবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবদলের সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম প্রমুখ। উঠান বৈঠকে রামপাল সদর ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। তারা স্থানীয়ভাবে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় বিএনপির এই নেতা সকল প্রকার সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং পাশে থেকে দেশকে সমৃদ্ধিশালী করার আহ্বান জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ