মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালক নিহত, আহত ৪ বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে  আগুনে পুড়ে গেছে ১৩ টি দোকান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না-জামায়াত প্রার্থী রাহাদ জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল-জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে বা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে–এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাগেরহাটে হাতপাখা প্রতিকের মিছিল ও সমাবেশ সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল সুন্দরবন ডাকাতমুক্ত করার প্রতিশ্রুতি বাগেরহাট–৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দের ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব–সোমনাথ দে

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য

রিপোর্টার- / ২২০ পড়া হয়েছে
সময়- সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে প্রস্তুতিমূলক সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে জেলার ৫৪৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৭ হাজার ১১১ জন আনসার সদস্যকে দিকনির্দেশনা দেওয়া হয়।   সমাবেশে  উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ, খুলনার উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক এবং বাগেরহাট জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরিফুল ইসলাম।  সমাবেশে জানানো হয়, বাগেরহাট জেলার প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে নিরাপত্তা দল দায়িত্ব পালন করবে। প্রতি কেন্দ্রে থাকবেন একজন সরকারি সেকশন কমান্ডারের নেতৃত্বে মোট ১৩ জন আনসার সদস্য। এর মধ্যে ৪ জন থাকবেন নারী আনসার, যাতে নারী ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন।

খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী বলেন,নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আনসার বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।  সবাইকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার বাহিনী।  জেলা কমান্ডেন্ট শরিফুল ইসলাম বলেন,
বাগেরহাট জেলার সব আনসার সদস্য ইতোমধ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে।  সমাবেশ শেষে আনসার সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণ বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ