মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কাঠ বোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানচালক নিহত, আহত ৪ বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে  আগুনে পুড়ে গেছে ১৩ টি দোকান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না-জামায়াত প্রার্থী রাহাদ জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল-জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করবে বা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে–এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাগেরহাটে হাতপাখা প্রতিকের মিছিল ও সমাবেশ সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল সুন্দরবন ডাকাতমুক্ত করার প্রতিশ্রুতি বাগেরহাট–৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দের ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব–সোমনাথ দে

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক প্রার্থী টুটুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

রিপোর্টার- / ২২০ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুটুল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।সোমবার (১৭ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম মোশারফ হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, বাবুল দাস, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, নকিব সিরাজুল হক, ইয়ামিন আলী, মোঃ লিটন, মোল্লা মাসুদুল হক, আজাদুল হক, আরিফুল ইসলাম, ফকির হাসান আলী প্রমুখ।

মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান টুটুল বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। মানুষের দুঃসময়, দুর্যোগ ও প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবো। সাংবাদিকরাই সমাজের দর্পণ, আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা আরও ভালোভাবে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবো।”
তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করতে চান তিনি।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির রেড সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ০৭টি পদে ২৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ