শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন, খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিতর্কে প্রাণের ছোঁয়া

রিপোর্টার- / ৪৮৯ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আলো ঝলমলে মুখে স্বপ্নের ঝিলিক  কেউ রঙতুলি হাতে ব্যস্ত চিত্রাঙ্কনে, কেউ বল নিক্ষেপে দেখাচ্ছে প্রতিযোগিতার জোর, আর কেউ মঞ্চে বিতর্কে কণ্ঠ তুলছে আত্মবিশ্বাসের সুরে। এমনই উচ্ছ্বাসে বাগেরহাটে উদযাপিত হলো আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। শনিবার (১১অক্টোবর) বেলা ১১টায় বাদাবন সংঘের আয়োজনে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল হল রুমে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) বাগেরহাট জেলার সভাপতি সেখ সাকির হোসেনের  সভাপত্বিতে আরো উপস্থিত ছিলেন,  বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার,কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  হোসেনেয় খাতুন বলেন,এই ধরনের আয়োজন কন্যা শিশুদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ায়। আমরা চাই প্রতিটি কন্যা শিক্ষিত হোক, নিজের অধিকার সম্পর্কে জানুক এবং সমাজে নেতৃত্ব দিক।ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, বাগেরহাট জেলার সভাপতি সেখ সাকির হোসেন বলেন, কন্যা শিশুরা ভবিষ্যতের নেতৃত্বের প্রতীক। তাদের যুক্তিবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে এমন আয়োজনের বিকল্প নেই। বাধোবন যুব সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কন্যা শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ