শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা বাগেরহাটে ১ লাখ ৮৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল    অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল খুলনায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত

রিপোর্টার- / ১৬৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিদর্শন দিবস পালিত হয়েছে। রবিবার(২৯ মার্চ) সকালে শহরের খারদ্বার এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সভাকক্ষে “সকল ধরনের বৈষম্য বন্ধে চাই রাজনৈতিক সদিচ্ছা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর আয়োজনে এবং এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে শহরের খারদ্দার রোড উক্ত অবস্থান কর্মসূচি পালন করা হয় অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ, বিশেষ অতিথি বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম রাজ, ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম, অনুষ্ঠানের এনজিও ফেডারেশন বাগেরহাট জেলা কমিটির সভাপতি শেখ আসাদুজ্জামান,উন্নয়ন কর্মী গোপীনাথ সাহা। বক্তারা বৈষম্য দূরীকরণের জন্য সচেতনতার পাশাপাশি সক্রিয় রাজনৈতিক উদ্যোগ ও নীতিগত সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহানা খাতুন, শফিকুর রহমান (শিমুল), লাভলী মন্ডল,নাজমা বেগম, মহিনুল হাসান (রিশাদ) মহুয়া সুলতানা (রিমা) উল্লেখ্য, উদয়ন বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের মাধ্যমে কাজ করছে। এছাড়াও, এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর শক্তিশালী করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। দিবসটির মূল লক্ষ্য ছিল সমাজে সমতা, মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়া, যা সমাজে সমতার সংস্কৃতি প্রসারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ