শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে টাইফয়েডের টিকা প্রদান শুরু

রিপোর্টার- / ২৩৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সারাদেশের মত বাগেরহাটেও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েডের টিকা প্রদান শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

এসময়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুল, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাঃ সাদেকুল ইসলাম, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

আজ থেকে শুরু হওয়া আগামী ১৮ কর্মদিস এই প্রদান কার্যক্রম চলবে। বাগেরহাটে এবার মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েচে। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বাগেরহাট জেলায় লক্ষাধিক শিশু নিবন্ধন করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন,টাইফয়েড রোগ প্রতিরোধে সবাইকে এই টিকা গ্রহণ করতে হবে। এই টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিববন্ধন করে সব শিক্ষার্থীকে এই টিকা গ্রহণের আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ