বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

রিপোর্টার- / ২৩৫ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সোহাগ শেখ (৪২)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে মোল্লাহাট উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে পানের হাটের সামনের সড়কে গুলিবিদ্ধ হয় সোহাগ। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি ছোঁড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বুকে এবং মাথায় ৫টি গুলির চিহ্ন রয়েছে।

এদিকে রবিবার দুপুরে  বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে সোহাগের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে বন্ধুকধারীদের শনাক্তে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আবু রাসেল।  নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে সোহাগের ডেউটিনের দোকান আছে। সোহাগ মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম শেখ ট্রেডার্স।

এর আগে গেল ৭ মার্চ রাতে ওই ব্যবসায়ীর সেনিটারি ও হার্ডওয়ারের দোকানে বিক্রয় প্রতিনিধি নূর ইসলাম (২৭)কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার সপ্তাহ পার হলেও, মামলা না হওয়া এবং সোহাগকে গুলি করে হত্যা করায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ