রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না-জামায়াত প্রার্থী রাহাদ

রিপোর্টার- / ২৮১ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট. বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেছেন, পরাজয় নিশ্চিত ভেবে একটি দল বার বার ফাউল করছেন। আপনারা আমার ব্যানার ছিড়ছেন, আমার ব্যানার ছিড়ে পানিতে ফেলছেন, আবার কোথাও কোথাও আমাদের মা-বোনদের হেনস্তা করছেন। সাবধান হয়ে যান, আমার পোস্টার-ব্যানার ছিড়ছেন, সম্পর্কের খাতিরে কিছু বলছি না। কিন্তু আমাদের মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, কাউকে ছাড়ের আওতায় আনা হবে না। তোমরা শুনে রাখ, ব্যানার ছিড়ছ-পোস্টার ছিড়ছ তাতে কিছু আসে যায় না, কচুয়ার মানুষের হৃদয়ে দাড়িপাল্লা রয়েছে। ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লাকে বিজয়ী করবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী, কচুয়া উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে  সভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জাতীয় নাগরিক পার্টি জেলা আহবায়ক মোরশেদ আনোয়ার সোহেল, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল আলম সিদ্দিকী, জামাত নেতা শেখ কামরুল আলম, ইসলামী ছাত্রশিবিরের নেতা শেখ মো: এনামুল কবির, জামাত নেতা  অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,মাওলানা আলতাফ হোসেন, মাস্টার আমিনুল ইসলাম, খেলাফত মজলিশ নেতা আডভোকেট বালী নাসের ইকবাল প্রমুখ।

সমাবেশ শেষে সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মাদরাসার সামনে থেকে বিভিন্ন সড়ক ঘুরে কচুয়া জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ