বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে  বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল স্বাস্থ্যসেবা  বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মোংলায় বৃক্ষরোপণ শেষে নিজেই মোনাজাত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

রিপোর্টার- / ৫ পড়া হয়েছে
সময়- বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোংলা প্রতিনিধি। মোংলায় বৃক্ষরোপণ করে দোয়া-মোনাজাত করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নিজেই। বুধবার সকালে মোংলা সরকারী কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্যদিয়ে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী। গাছের চারা রোপণের পর নিজে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ কে,এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।
এরপর পরিবেশ প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া সরকারী টি, এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী।
এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ বছরই লাগানো হবে প্রায় সাড়ে ৫ কোটি গাছ। এ সব চারা রোপণের পর তার সঠিক পরিচর্যা করতে হবে। এ গাছগুলো বেড়ে উঠলে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ হ্রাস পাবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ