রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল

শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই

রিপোর্টার- / ৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবন সাব-সেক্টরের অন্যতম সংগঠক এবং শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম লাল পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন।মৃত্যুকালে প্রবীণ এই ব্যক্তিত্বের বয়স হয়েছিল ৯১বছর।
শুক্রবার (১৭ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শরণখোলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে মো. নজরুল ইসলাম লাল একজন সদালাপী, সমাজহিতৈষী ও ‘সাদা মনের মানুষ’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। তাঁর এই প্রয়াণে স্থানীয় সচেতন সমাজ, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল ব্যক্তিজীবনে নিঃসন্তান ছিলেন। এক অদ্ভুত ও বেদনাদায়ক নিয়তির পরিহাসে, মাত্র কয়েকদিন আগে মঙ্গলবার (৭ জুলাই) তাঁর একমাত্র স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জীবনসঙ্গী হারানোর ঠিক ১০ দিনের মাথায় তিনিও বিদায় নিলেন। এই দম্পতির মৃত্যুর পর পরিবারে আর কোনো উত্তরসূরি রইল না।
আদর্শবাদী ও নির্লোভ এই মানুষটি জীবদ্দশাতেই সমাজসেবার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। নিজের মৃত্যুর আগেই তিনি তাঁর ব্যক্তিগত জমিজমার একটি বড় অংশ স্থানীয় এতিমখানায় দান করে গেছেন।
মৃত্যুর খবর শুনে রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিমসহ সর্বস্তরের মানুষ শেষবারের মত একবার দেখার জন্য ছুটে যান।
শনিবার (১৮ জুলাই) আসর নামাজ শেষে তাঁর নিজ গ্রাম আমড়াগাছিয়া স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ